একমাসে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ৭ লাখের বেশি
দেশে একমাসের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ৭ লাখ ১০ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এ তথ্য জানিয়েছে।
বিটিআরসির দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল শেষে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৫৪ লাখ ৩০ হাজার। যা একই বছরের মার্চ মাস শেষে ছিল ১১ কোটি ৬১ লাখ ৪০ হাজার।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, এই দুই মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে। তবে অপরিবর্তীত রয়েছে আইএসপি এবং পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা।
এপ্রিল শেষে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯৮ লাখ ১০ হাজার।
দেশে মোট ইন্টারনেট পেনেট্রেশন হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে ফিক্সড ব্রডব্যান্ড ৫ দশমিক ৭৩ শতাংশ এবং মোবাইল ইন্টারনেট ৬১ দশমিক ৬৬ শতাংশ।







